১. সাধারণ পরিচিতি ও গ্রহণযোগ্যতা
আস-সুন্নাহ ফাউন্ডেশন (নিবন্ধন নম্বর: এস-১৩১১১/২০১৯) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত একটি চ্যারিটেবল, অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে অথবা অনুদান প্রদানের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
২. অনুদান সংগ্রহ ও বণ্টন নীতিমালা
সকল অনুদান শতভাগ শরিয়াহ নীতিমালা অনুসরণ করে সংগৃহীত এবং বণ্টিত হয়। যাকাত তহবিলের অর্থ কেবলমাত্র কোরআন মাজিদ নির্দেশিত ৮টি খাতে ব্যয় করা হয়। সাধারণ দান, ত্রাণ, ও সদকা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য ব্যয়িত হয়।
৩. অনলাইন লেনদেন ও ই-মানি রসিদ
ওয়েবসাইটের নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দান সম্পন্ন হওয়ার পর দাতার প্রদত্ত নম্বরে লেনদেনের বিবরণ সম্বলিত তাৎক্ষণিক স্বয়ংক্রিয় ট্র্যাকিং আইডি ও ডিজিটাল রসিদ ইস্যু করা হয়। এটি আইনগতভাবে বৈধ আর্থিক প্রমাণপত্র।
৪. রিফান্ড ও ভুলবশত লেনদেন নীতি
যেহেতু এটি একটি দাতব্য অনুদান, তাই সাধারণ নিয়মে দানকৃত অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভুলবশত দ্বৈত লেনদেন (Double deduction) বা প্রযুক্তিগত ক্রটি ঘটলে সংশ্লিষ্ট ব্যাংক স্টেটমেন্টসহ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও কনটেন্ট কপিরাইট
ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট, লোগো, ছবি, ভিডিও এবং অডিও আস-সুন্নাহ ফাউন্ডেশনের কপিরাইটভুক্ত। অনুমোদিত কল্যাণমূলক দ্বীনি প্রচার ব্যতীত বাণিজ্যিক বা অসদুপায়ে এর অপব্যবহার আইনত দণ্ডনীয়।