আস-সুন্নাহ ফাউন্ডেশন
উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে
আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট আইনি কাঠামোর আওতায় নিবন্ধিত হয় (নিবন্ধন নম্বর: এস-১৩১১১/২০১৯)।
প্রতিষ্ঠানটি মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার শ্রেষ্ঠ আদর্শ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবায় একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শায়খ আহমাদুল্লাহ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানচেয়ারম্যানের বার্তা
"ইসলাম শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়; ইসলাম সমগ্র মানবজাতির কল্যানের এক চিরন্তন আলোকবর্তিকা। যখন কোনো মানুষ ক্ষুধায় কাতর থাকে, যখন বন্যায় কেউ ঘরবাড়ি হারায়, কিংবা কোনো অসহায় পরিবার সহায়-সম্বলহীন হয়ে পড়ে—তখন তার পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। আস-সুন্নাহ ফাউন্ডেশন শতভাগ আমানতদারিতা ও স্বচ্ছতার সাথে আপনাদের অনুদানকে সঠিক হকদারের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।"
আমাদের মূল তিনটি স্তম্ভ
শিক্ষা, সেবা ও দাওয়াহ—এই তিন ধারার সমন্বয়ে সমাজ সংস্কার
১. শিক্ষা
দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাসের আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠা, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে আধুনিক স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং নৈতিক শিক্ষার বিস্তার।
২. সেবা
দরিদ্র পরিবারের টেকসই স্বাবলম্বীকরণ, প্রাকৃতিক দুর্যোগে দ্রুততম সময়ের মধ্যে কোটি কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন, নলকূপ স্থাপন, চিকিৎসা সহায়তা ও শীতবস্ত্র বিতরণ।
৩. দাওয়াহ
সহীহ সুন্নাহর ভিত্তিতে বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার, আন্তর্জাতিক মানের ইসলামিক সেন্টার ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠন।
আমাদের প্রভাব ও অর্জন
৩৫ লক্ষ+
প্রত্যক্ষ উপকারভোগী মানুষ
১ কোটি+
দেশব্যাপী ফলজ ও বনজ বৃক্ষরোপণ
৪,৫০০+
দরিদ্র পরিবার স্বাবলম্বী
৫০ কোটি+
টাকার জরুরি দুর্যোগ ত্রাণ বিতরণ
শরীয়াহ বোর্ড ও আর্থিক স্বচ্ছতা
আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিটি কার্যক্রম বিজ্ঞ আলেম ও শরীয়াহ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অনুদানের প্রতিটি পয়সা নির্দিষ্ট শরিয়াহ নীতিমালার অধীনে ব্যয় করা হয়।
- যাকাত ফান্ড পৃথকীকরণ: যাকাতের অর্থ শুধুমাত্র কুরআনে বর্ণিত ৮টি খাতে ব্যয় করা হয়।
- স্বতন্ত্র অডিট: প্রতি অর্থবছর শেষে দেশের শীর্ষ চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম দ্বারা হিসাব নীরিক্ষিত হয়।
- ডিজিটাল মনিটরিং: প্রতিটি প্রকল্পের সুবিধাভোগীদের ডাটাবেজ ডিজিটালভাবে সংরক্ষিত।
জিরো টলারেন্স নীতি
আমানত রক্ষা এবং স্বচ্ছতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার অপচয় বা মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
অডিট প্রতিবেদন ও নোটিশ দেখুন