দাওয়াহ ও স্থায়ী প্রকল্প
আস-সুন্নাহ মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার
দেশজুড়ে দ্বীনের সহীহ শিক্ষা প্রচার, মডেল মসজিদ ও আধুনিক ইসলামিক সেন্টার গড়ে তোলার মেগা প্রজেক্ট। এতে থাকবে পুরুষ ও নারীদের স্বতন্ত্র ইবাদতখানা, সমৃদ্ধ লাইব্রেরি ও মিলনায়তন।
জরুরি সেবা
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন
বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি শুকনো খাদ্য, স্যালাইন, বিশুদ্ধ পানি এবং পরবর্তীতে ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসন সহায়তা প্রদান।
স্বাবলম্বীকরণ
দরিদ্রদের স্বাবলম্বীকরণ ও কর্মসংস্থান প্রকল্প
ভিক্ষাবৃত্তি ও পরনির্ভরশীলতা দূরীকরণে দরিদ্র ও কর্মক্ষম মানুষদের ভ্যানগাড়ি, সেলাই মেশিন, গাভী, দোকান পণ্য ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ দিয়ে স্বাবলম্বী করা।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
দেশের বেকার তরুণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মক্ষম করে গড়ে তুলতে আইটি, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, প্লাম্বিংসহ যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ।
পরিবেশ সুরক্ষা
দেশব্যাপী কোটি বৃক্ষরোপণ অভিযান
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সদকায়ে জারিয়ার নিয়তে প্রতিবছর দেশজুড়ে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে।
মৌসুমী সেবা
শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি
উত্তরাঞ্চলসহ দেশের তীব্র শীতপ্রবণ এলাকার ছিন্নমূল, দরিদ্র ও এতিম শিশুদের মাঝে মানসম্মত গরম কম্বল ও শীতের পোশাক বিতরণ।
রমজান কর্মসূচি
রমজান ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে অসহায় রোযাদারদের জন্য মাসব্যাপী পুষ্টিকর খাবার সামগ্রীর প্যাকেজ এবং পথচারীদের জন্য উন্মুক্ত ইফতার আয়োজন।
কুরবানী সেবা
সবার জন্য কুরবানী ও গোশত বিতরণ
পবিত্র ঈদুল আযহায় দুর্গম চর, হাওর এবং প্রান্তিক দরিদ্র জনপদে যেখানে কুরবানী দেওয়ার সামর্থ্য নেই—সেখানে শত শত পশু কুরবানী করে গোশত পৌঁছে দেওয়া।
সদকায়ে জারিয়া
সুপেয় পানির গভীর নলকূপ ও পানি শোধনাগার
লবণাক্ত ও আর্সেনিকযুক্ত উপকূলীয় অঞ্চল এবং পানির তীব্র সংকটপূর্ণ পাহাড়ি এলাকায় গভীর নলকূপ ও ওয়াটার ফিল্টার প্ল্যান্ট স্থাপন।